মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

এয়ারটেল-ইতিহাস

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ভারত ভিত্তিক ভারতী গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান এবং বাংলাদেশের একটি জিএসএম ভিত্তিক মোবাইল টেলিকম অপারেটর। ২০০৫ সালে বাংলাদেশ সরকারের সাথে ১ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশে ওয়ারিদের যাত্রা শুরু। ১০ মে, ২০০৭ সালে ৬১টি জেলায় নেটওয়ার্ক কভারেজ প্রদানের মাধ্যমে এবং ৭০% জনসমষ্টিকে ঘিরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১০ সালের জানুয়ারিতে ৭০% শেয়ার গ্রহণ করে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নাম ধারণ করে। একই বছরের ২০ ডিসেম্বর তা এয়ারটেল নামে সেবা প্রদান শুরু করে। বর্তমানে এয়ারটেল ৬৪টি জেলা শহরে এর নেটওয়ার্ক কভারেজ বিস্তৃত করেছে। মোট গ্রাহক সংখ্যা ২৯.৫৪ মিলিয়ন এবং ছয়টি মোবাইল টেলিকম অপারেটরের মধ্যে এর অবস্থান চতুর্থ। যা বাংলাদেশে +88016........ নাম্বারের মাধ্যমে সেবা প্রদান করে ।

ইতিহাস-
২০০৫ সালের ডিসেম্বরে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল এলএলসি ৫০ মিলিয়ন ডলার এর বিনিময়ে বিটিআরসি থেকে বাংলাদেশের ৬ষ্ঠ জিএসএম মোবাইল অপারেটর হিসাবে লাইসেন্স পায়।
নেটওয়ার্ক-
এয়ারটেল বর্তমানে দ্বিতীয় প্রজন্মের সেবা বা ২জি সেবার পাশাপাশি তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক ৩জি সেবা প্রদান করছে।
এয়ারটেল তাদের গ্রাহকদেরকে দুটি পদ্ধতিতে সেবা প্রদান করছে-
  • প্রি-পেইড
  • পোষ্ট-পেইড

গ্রাহক সেবা-

এয়ারটেল বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্রাহক সেবার মাধ্যমে ও মোবাইলের মাধ্যমে সেবা প্রদান করে থাকে।

সদর দপ্তর- হাউজ ৩৪, রোড ১৯/এ, বনানী, ঢাকা ১২১৩,বাংলাদেশ
স্লোগান- ''বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল''।
ওয়েবসাইটbd.airtel.com
তথ্যসূত্র -উইকিপিডিয়া। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন