''টেলিটক বাংলাদেশ লিমিটেড'' বাংলাদেশের একমাত্র রাষ্ট্রয়াত্ত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান। এর ব্র্যান্ড নাম "টেলিটক''।এটি বাংলাদেশের একটি জিএসএম ও থ্রিজি ভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি। টেলিটক ২৯ ডিসেম্বর ২০০৪ সালে যাত্রা শুরু করে। এটা বাংলাদেশ সরকারের একটি পাবলিক লিমিটেড কোম্পানি, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিফোন অপারেটর। টেলিটক জিপিআরএস, এজ এবং থ্রিজি ইন্টারনেট সংযোগ প্রদান শুরু করে অক্টোবর ১৪,২০১২ থেকে। টেলিটক বিটিটিবি (বর্তমানে বিটিসিএল) তার গ্রাহকদের জন্য ইনকামিং সুবিধা দেওয়া দেশের প্রথম অপারেটর। টেলিটক এর মিশন বিবৃতি "দেশের টাকা দেশেই রাখুন" । টেলিটক এপ্রিল 2012 হিসাবে অধিক ১.২৯৫ মিলিয়ন সদস্যদের সঙ্গে বাংলাদেশে 6 নং স্থান অধিকারি মোবাইল ফোন অপারেটর।
সেবা-
সেবা-
১.প্রি-পেইড সংযোগ প্যাকেজে স্বাধীন শাপলা (১ সেকেন্ড পাল্স), বিজয় (১ সেকেন্ড পাল্স), আগামী (শুধু এইচএসসি পরীক্ষায় GPA5 ধারক জন্য), একুশ (ভিডিও ও অডিও কলে ৫ সেকেন্ড পালস) ২. পোস্ট-পেইড সংযোগ ৩.ইন্টারনেট সার্ভিস ২৫৬কেবিপিএস-৪এমবিপিএস।
স্পেশাল প্যাকেজ-
>আগামী সিম
এসএসসি পরিক্ষার্থীয় জিপিএ ৫ প্রাপ্তদের জন্য টেলিটকের স্পেশাল প্যাকেজ ৷
>বর্ণমালা সিম
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে সাশ্রয়ী কলরেট ও ইন্টারনেট প্যাকেজ সমৃদ্ধ বিশেষ বর্ণমালা সিম প্রথম ২০১৫ সালে অমর একুশে বইমেলায় শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে প্রদান করা হয়।
গ্রাহক নম্বর-
টেলিটক গ্রাহকদেরকে নিচের নিয়মে নম্বর প্রদান করে থাকেঃ
- +৮৮০ ১৫********
যেখানে +৮৮০ বাংলাদেশের আন্তর্জাতিক কোড (+৮৮০)১৫ হল টেলিটকের গ্রাহকদের জন্য সরকারের নির্ধারিত কোড। ৮ ডিজিটের ******** হল গ্রাহকের নম্বর।
সদর দপ্তর- বাড়ি নং - ৪১, সড়ক নং - ২৭, ব্লক - এ, বনানী,ঢাকা।
স্লোগান- ''আমাদের ফোন'',''বাধ ভেঙ্গে দাও''।
ওয়েবসাইট-www.teletalk.com.bd
তথ্যসূত্র -উইকিপিডিয়া।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন