মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

বাংলালিংক-ইতিহাস

বাংলালিংক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি ওরাসকম টেলিকম এর মালিকানাধীন একটি কোম্পানি।১৯৯৯ সালে সেবা টেলিকম (প্রা.) লিমিটেড ১৯৯টি গ্রামীণ উপজেলায় টেলিফোন সেবা প্রদানের লক্ষ্যে নিবন্ধীকরন করে। পরবর্তীকালে তারা সেলুলার রেডিও-টেলিফোন সেবার মাধ্যমে তাদের কার্যক্রম বর্ধিত করে। ২০০৬ সালের আগস্ট মাসে বাংলালিংক বাংলাদেশের প্রথম বেসরকারী মোবাইল ফোন সেবা প্রতিষ্ঠান হিসেবে বিটিটিবি সংযোগ থেকে মোবাইল ফোনে বিনামূল্য টেলিফোন কল ধরার সুযোগ করে দেয়।
১৯৮৯ সালে সেবা টেলিকম (প্রা.) লিমিটেড ১৯৯ টি গ্রামীণ উপজেলায় টেলিফোন সেবা প্রদানের লক্ষ্যে নিবন্ধীকরন করে। পরবর্তীকালে তারা সেলুলার রেডিও-টেলিফোন সেবার মাধ্যমে তাদের কার্যক্রম বর্ধিত করে।
২০০৪ সালের জুলাই মাসে ওরাসকম টেলিকম সেবা টেলিকমের মালয়েশিয়ান অংশীদারীত্ব কিনে নেয়। এর কারণ ছিল বাংলাদেশে ব্যবসা প্রসারে মালয়েশিয়ান অংশীদারের ব্যর্থতা। ওরাসকমের সাথে ২৫ মিলিয়ন ডলারের চুক্তি গোপনে সম্পাদিত হয়। বিভিন্ন আইনগত ঝামেলা এড়াতে এই গোপন চুক্তি হয়েছিল। গোপনে এই চুক্তি করার প্রধান কারণ ছিল, বাংলাদেশী ও মালয়েশীয় অংশীদারের মধ্যে চুক্তি বিদ্যমান থাকায় যেকোন পক্ষ শেয়ার বিক্রয় করতে চাইলে অন্য পক্ষ তা কেনার প্রথম সুযোগ পাবে।
ইন্টিগ্রেটেড সার্ভিসেস লিমিটেড (আইএসএল), যারা সেবা টেলিকমের বাংলাদেশী অংশীদার, প্রাতিষ্ঠানিক ভাবে মালয়েশীয় অংশীদার টেকনোলজি রিসোর্স ইন্ডাস্ট্রিজ এর শেয়ার ১৫ মিলিয়ন ডলারে কিনেছে বলে দেখানো হয়। আইএসএল পরে আরো ১০ মিলিয়ন ডলার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে পরিশোধ করে সেবার দায় শোধ করে। সেবা টেলিকমের গ্রাহক সংখ্যা ছিল ৫৯,০০০ যাদের মধ্যে বিক্রির সময় নিয়মিত গ্রাহক ছিল মাত্র ৪৯,০০০।
২০০৪ সালের সেপ্টেম্বর মাসে ওরাসকম টেলিকম সেবা টেলিকমের ১০০% শেয়ার কিনে নেয়। এরা ৬০ মিলিয়ন ডলার মূলধন বিনিয়োগ করে এবং টেলিফোন ব্র্যান্ডের নাম পরিবর্তন করে রাখে বাংলালিংক। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে বাংলালিংক নামে এরা পুনরায় যাত্রা শুরু করে।২০১৫ সাল পর্যন্ত এর গ্রাহক ছিল ৩ কোটিরও বেশী।
সেবাসমূহ-
সংযোগের ক্ষেত্রে গ্রামীণফোন দুই ধরনের মোবাইল সেবা দিয়ে থাকেঃ ১)পোস্ট-পেইড সংযোগ এবং ২)প্রি-পেইড সংযোগ।
অন্যান্য সেবার মধ্যে এসএমএস ভয়েস এসএমএস পুশ-পুল সার্ভিস, ভিএমএস,ফ্যাক্স, ওয়েলকাম টিউন, রিংব্যাক টোন এবং মিসড কল এলার্ট প্রভৃতি সেবা অন্যতম। ২০১৩ সালে ৩জি নেটওয়ার্ক এর পূর্বে ২জি সেবা প্রদান করে।বর্তমানে বাংলালিংক সারাদেশে ৩জি সেবা প্রদান করছে।
সদর দপ্তরটাইগার হাউজ, বাড়ী- এসডব্লিউ(H)০৪, গুলশান অ্যাভিনিউ, গুলশান মডেল টাউনঢাকাবাংলাদেশ
সহযোগী প্রতিষ্ঠান- ওরাসকম টেলিকম
স্লোগান- ''You, first!'',''দিন বদলের চেষ্টায়'',''নতুন কিছু করো''। 
ওয়েবসাইট- www.banglalink.com.bd
তথ্যসূত্র -উইকিপিডিয়া। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন