সিটিসেল বাংলাদেশের প্রথম সিডিএমএ মোবাইল অপারেটর। এটিই বাংলাদেশের একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর। আগষ্ট ২০১১-এর হিসাব অনুযায়ী সিটিটেলের গ্রাহক সংখ্যা ১.৭৭৮ মিলিয়ন। সিটিসেল বর্তমানে ৪৫% সিংটেল-এর মালিকানায় এবং ৫৫% মালিকানায় রয়েছে প্যাসিফিক গ্রুপ ও ফার ইস্ট টেলিকমের।
২০০৭ সালের শেষের দিকে সিটিসেল নতুন লোগো উন্মোচন করে।
ইতিহাস-
সিটিসেল ১৯৮৯ সালে বিটিআরসি থেকে লাইসেন্স পায়। তখন থেকে সিটিসেল বাংলাদেশের একমাত্র সিডিএমএ-এর মোবাইল সেবা প্রধানকারী অপারেটর হিসেবে সেবা দিয়ে যাচ্ছে।
নাম্বারের ধরণ-
সিটিসেল এর নাম্বার শুরু হয় "০১১" দিয়ে। যেমন ০১১-১২৩৪৫৬৭৮ আন্তর্জাতিক কোড সহ ডায়াল করতে হলে এভাবে ডায়াল করতে হবে- +৮৮০১১১২৩৪৫৬৭৮ যেখানে +৮৮০ হলো বাংলাদেশের আন্তর্জাতিক ডায়ালিং কোড।
সিটিসেল তাদের গ্রাহকদের কে দুই ধরনের সেবা দিচ্ছে-
- প্রিপেইড
- পোষ্ট পেইড
সিটিসেল জুম হলো ইন্টাররেনট ডাটা প্ল্যান, যখন কেউ ইন্টারনেট ডাটা প্লান এর গ্রাহক হয় তখন সে একটি ইন্টারনেট ডংগল পায়, যা দিয়ে সে সিটিসেল নেটওয়ার্ক এর মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে পারে। দুটি উপায়েই (পোষ্ট পেইড বা প্রিপেইড) সিটিসেল জুম এর ডাটা প্লান গ্রাহক পেতে পারে। সাধারণ গতির চেয়ে একটু বেশী গতির ইন্টারনেট নিয়ে সিটিসেল এর নুতন ইন্টারনেট সার্ভিসের নাম হলো জুম আল্ট্রা।
সিটিসেল এর অনেক গ্রাহক সেবা কেন্দ্র আছে পুরো বাংলাদেশ জুরে। আছে অনেক গ্রাহক সেবা কেন্দ্র পয়েন্ট।
সদর দপ্তর- ৮ম তলা প্যাসিফিক সেন্টার। ১৪, মহাখালী সি/এ ঢাকা, বাংলাদেশ
স্লোগান- ''কারন আমরা যত্ববান''
ওয়েবসাইট- www.citycell.com
তথ্যসূত্র -উইকিপিডিয়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন